শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

কুমারখালীতে কেন্দ্রীয় চার্চে মাস্ক ও কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২১৭ সময় দেখুন
কুমারখালীতে কেন্দ্রীয় চার্চে মাস্ক ও কম্বল বিতরণ

ষ্টাফ রিপোর্টার: কুষ্টিয়া কুমারখালীর কেন্দ্রীয় চার্চে ব্রাক এনজিও’ র পক্ষ থেকে মাস্ক ও চার্চের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় কুমারখালীর কেন্দ্রীয় চার্চ সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের চিলড্রেন অফ লাইট চার্চে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চিলড্রেন অফ লাইট চার্চের পালক রেভারেন্ড জাকের আলী শুভ’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাকের এরিয়া ম্যানেজার (কুমারখালী—খোকসা) মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আতিকুর রহমান প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (ব্রাক), চার্চের সহকারী পালক ডেভিড ফজলু ও ইমরান খান প্রমুখ। এ সময় ব্রাকের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ৫০০ মাস্ক এবং চার্চের পক্ষ থেকে ২৫ জন বিধবা ও বয়স্ক মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম জানান, তাদের সংস্থা থেকে এ পর্যন্ত কুমারখালী উপজেলায় ৭১ হাজার মাক্স বিতরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর