শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে রেজা আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ সময় দেখুন
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে রেজা আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ
কুষ্টিয়ার-১ (দৌলতপুর) আসনে ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলার চারটি নির্বাচনী আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা মো: ইকবাল হোসেন মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের পর রেজা আহমেদের মনোনয়পত্র বৈধ ঘোষণা করেন। সেসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এই আসনে (কুষ্টিয়া-১) আসনে বিএনপি, জামাত, জাতীয় পার্টিসহ মোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে ২’জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হওয়ায় বৈধ প্রার্থী রইলো ৬জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর