বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

কৃষি গুচ্ছ থেকে বের হচ্ছে না বাকৃবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৮ সময় দেখুন
কৃষি গুচ্ছ থেকে বের হচ্ছে না বাকৃবি


বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও কৃষি গুচ্ছের মাধ্যমেই ভর্তি পরীক্ষা পরিচালনা করবে। যদিও গুচ্ছ পদ্ধতি থেকে আলাদা হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল, শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বের পদ্ধতি বহাল রেখেছে। ফলে আগের বছরের মতোই এবারও বাকৃবির ভর্তি কার্যক্রম কৃষি গুচ্ছের আওতায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বাকৃবি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

তিনি বলেন, ‘এবারও গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কৃষি গুচ্ছে থাকার বিষয়ে আজ সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে এবং সরকারের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে আমরা গুচ্ছ পদ্ধতির মাধ্যমেই ভর্তি পরীক্ষায় অংশ নেব।’

গত শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শেষ পর্যন্ত গুচ্ছ ব্যবস্থার অংশ ছিল বাকৃবি। এবার গুচ্ছ পদ্ধতি থেকে সরে যাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সব আলোচনা ও অনুমানকে পেছনে ফেলে গুচ্ছের মাধ্যমেই ভর্তি কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর