শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

ক‌রোনা মোকা‌বেলা ক‌রে এ‌গি‌য়ে নি‌তে হ‌বে দেশ‌কে-খাদ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩২০ সময় দেখুন
ক‌রোনা মোকা‌বেলা ক‌রে এ‌গি‌য়ে নি‌তে হ‌বে দেশ‌কে-খাদ্যমন্ত্রী

জুল‌ফিকার সম্রাট ষ্টাফ রি‌পোর্টার: সাংগঠনিকভাবে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করতে দলের নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আওয়ামীলীগের নেতা কর্মীরা সব সময় বিপদে দেশের মানুষের পাশে দাড়ায় উল্লেখ করে এসময় প্রতিটি গ্রামে সচেতনতা বৃদ্ধির জন্য স্বেচ্ছাসেবক টীম প্রস্তুত করতে নির্দেশনা দেন তিনি ।

আজ (রবিবার) সকালে ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ সম্পর্কে সাপাহার পোরশা ও নিয়ামতপুর উপজেলার নেতৃস্থানীয়দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, নওগাঁ সীমান্তবর্তী এলাকা হওয়ায় করোনার প্রকোপ বেড়েছে। প্রশাসন করোনা মোকাবেলায় বিধি নিষেধ জারি করলেও জনসাধারণ সঠিকভাবে তা মানছেন না, অনেকই মাস্ক পরছেন না। ফলে দ্রুত সংক্রমণ বাড়ছে। আম চাষীদের প্রতি সহানুভূতির কারনে কঠোর লকডাউন দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আম ক্রেতা ও বিক্রতাদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চিলতে হবে।
তিনি বলেন, তিন উপজেলার স্বাস্থ্যকেন্দ্র গুলোতে করোনা পরীক্ষার ব্যবস্থা আছে, আছে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থাও। করোনার লক্ষণ দেখা দিলে অবহেলা না করে পরীক্ষা করতে হবে, প্রয়োজনীয় চিকৎসা নিতে হবে। ‌যে কোন ধরনের অবহেলা বড় বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, করোনা মোকাবিলা করেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর , উপজেলা চেয়ারম্যান,উপজেলার নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীগণ সহ উপকার ভোগীগন ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পরে খাদ্যমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ বিতরণ এর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
উল্লেখ্য, নওগা ৪৬-১ আসনের সাপাহারে ৬০টি পোরশায় ৭১টি, নিয়ামতপুরে ৭৫টি ও আধাপাকা গৃহ নির্মাণ করে বরাদ্দ দেওয়া হ‌য়ে‌ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom