বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বিমা খাত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ মে, ২০২১
  • ২০৯ সময় দেখুন
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বিমা খাত – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সাধারণ বিমা খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৭.৫ শতাংশ অবদান এই বিমা খাতের। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১৭.৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। ১২.৪ শতাংশ করে লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিবিধ খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে বস্ত্র খাতে ৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৬.৩ শতাংশ, আর্থিক খাতে ৫.৮ শতাংশ, ফার্মা ও প্রকৌশল খাতে ৫.৭ শতাংশ, খাদ্য খাতে ৩.৯ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৪ শতাংশ, আইটি ও টেলিকমিউনিকেশন খাতে ৩.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.২ শতাংশ, সিমেন্ট খাতে ১.৮ শতাংশ, জীবন বিমা খাতে ১.৭ শতাংশ, ট্যানারি খাতে ১ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৭ শতাংশ, ট্রাভেল খাতে ১ শতাংশ, কাগজ খাতে ১ শতাংশ ও পাট খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর