রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট ভূঞাপুর উপজেলা শাখার আয়োজন শোকসভা ও দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪২৮ সময় দেখুন
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট ভূঞাপুর উপজেলা শাখার আয়োজন  শোকসভা ও দোয়া মাহফিল

খায়রুল খন্দকার, টাঙ্গাইল:বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারী) বাদ আসর উপজেলার গোবিন্দাসী বাজারে বণিক সমিতির অফিস কক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও সদস্য মজনু মিয়া ও খায়রুল খন্দকার এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি হাফিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহসম্পাদক শিবলী সাদিক, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, উপজেলার বিভিন্ন এলাকার কেমিষ্ট সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের প্রতি তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরেন। তারা তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল কাদের । এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, কবরের আযাব থেকে নাজাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।

এর আগে হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে জানান, মঙ্গলবার ভোর ৬ টায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর