শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

খুলনায় ইয়াবাসহ ৪ পুলিশ সদস্য গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৯০ সময় দেখুন
খুলনায় ইয়াবাসহ ৪ পুলিশ সদস্য গ্রেফতার – Corporate Sangbad


খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর পৃথক দুটি থানা এলাকা থেকে মাদকসহ ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে নগর ডিবি। দৌলতপুর ও সোনাডাঙ্গা থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

রবিবার (৩ জুলাই) সকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ সদস্য আশিকুর রহমান ও গিয়াস উদ্দিন পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বর্তমানে তারা সময়িক বরখাস্ত রয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে দৌলতপুর রেনা ফিলিং স্টেশনে সংলগ্ন শহীদুল স্টোরের পাশ থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশি করা হলে নগর ডিবি পুলিশ ৪০ পিস ইয়াবা উদ্ধার করে। তারা সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন বলে ডিবি পুলিশ জানায়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিবির এসআই বিধাননচন্দ্র রায় বাদী হয়ে মামলা করেছেন। মামলা নম্বর ৫।

এদিকে সোনাডাঙ্গার ইসলামীয়া কলেজ রোড থেকে অপর দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে ডিবি পুলিশ জানালেও এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাহিদ মৃধা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

তবে ডিবি পুলিশের পরিদর্শক তপন সিংহ সোনাডাঙ্গা থেকে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে পুলিশ সদস্য বলে নিশ্চিত করেছেন।

তপন সিংহ বলেন, গ্রেফতারকৃত চার জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা ও দৌলতপুর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর