সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা বিষয়, একদিনে করার প্রস্তাব উদ্ভট: তাহের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ সময় দেখুন
গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা বিষয়, একদিনে করার প্রস্তাব উদ্ভট: তাহের


ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন সম্পূর্ণ ভিন্ন বিষয়। দুইটি একই দিনে আয়োজনের প্রস্তাবকে তিনি ‘উদ্ভট আলোচনা’ বলে আখ্যায়িত করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, ‘বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে আগে দ্বিমত করলেও পরে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। এ জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই।‘

তিনি আরও বলেন, ‘যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোকে একটি প্যাকেজ আকারে গণভোটে নেওয়া হবে। তবে গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা বিষয়ে হওয়াই যুক্তিসঙ্গত। কারণ, গণভোটে এমন কিছু সিদ্ধান্ত থাকবে—যেমন আপার হাউজ বা পিআর পদ্ধতি—যেগুলো নির্বাচনের কাঠামো নির্ধারণ করবে। তাই এগুলো নির্বাচনের আগেই জনগণের অনুমোদন নেওয়া প্রয়োজন।’

তাহের বলেন, ‘যদি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হয়, তাহলে ভোট কাস্টিং খুবই সীমিত হবে এবং গণভোটের কোনো গুরুত্বই থাকবে না। তাই দুই প্রক্রিয়াকে আলাদা রাখা দরকার।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট আয়োজন করা উচিত এবং এ নিয়ে দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করছি ১৭ অক্টোবর জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশ নেব। এখন পর্যন্ত কোনো অনিশ্চয়তা দেখি না।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom