শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

গুগল-মাইক্রোসফটের পর অ্যাপেল, অতিমারীতে সাহায্যের আশ্বাস টিম কুকের! Apple CEO Tim Cook Announced aid to India in Covid 19 pandemic– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
গুগল-মাইক্রোসফটের পর অ্যাপেল, অতিমারীতে সাহায্যের আশ্বাস টিম কুকের! Apple CEO Tim Cook Announced aid to India in Covid 19 pandemic– News18 Bangla


#ক্যালিফোর্নিয়া : করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার ভারত। দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লক্ষের উপরে চলে গিয়েছে। আর এই সঙ্কটের সময়ে ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে বন্ধু দেশগুলো। শুধু তাই নয়, এগিয়ে এসেছে শিল্প ও বাণিজ্য সংখ্যাগুলিও। নিজেদের অবস্থান আগেই জানিয়েছিল গুগল ও মাইক্রোসফট। এবার করোনা (Corona) অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দিল বিশ্বের অন্যতম বৃহত্তম টেক জায়ান্ট অ্যাপেল( Apple)।

সোমবারই ভারতের দিকে সাহায্যের হাত বাড়ানোর কথা বলেন গুগল সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা। কঠিন পরিস্থিতিতে ভারতের মত দেশের পাশে দাঁড়াতে মাইক্রোসফট-এর পক্ষ থেকে জানানো হয়েছে এই অতিমারী আবহে ভারতে সমস্ত রকম প্রযুক্তিগত সাহায্য দেবে তারা। গুগল ভারতকে ১৩৬ কোটি টাকা সাহায্য করার আশ্বাস দিয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়ল অ্যাপেলেরও।

অ্যাপেলের CEO টিম কুক একটি টুইট করে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। যদিও সংস্থার তরফ থেকে এখনও জানানো হয়নি যে, কীভাবে সাহায্য করা হবে। টিম কুক টুইটের মাধ্যমে লিখেছেন, ‘ভারতে কোভিডের মামলার ভয়াবহ উত্থানের মধ্যে আমাদের চিন্তা চিকিৎসা কর্মীদের জন্য রয়েছে, আমাদের অ্যাপল পরিবার এই মহামারীর ভয়ঙ্কর পরিস্থিতিতে সেখানে উপস্থিত প্রত্যেকের লড়াইয়ের পাশে রয়েছে।। অ্যাপল ত্রাণ দিয়ে মানুষের সাহায্য করবে।”

করোনার প্রথম ঢেউয়ে বিশ্বের অজস্র দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। দেশ থেকে পাঠানো হয়েছিল চিকিৎসার সরঞ্জাম এবং পিপিই কিট। এরপর ভারতে করোনার ভ্যাকসিন তৈরি হওয়ার পর, সেগুলোও বন্ধু দেশগুলোর হাতে তুলে দেওয়া হয়েছিল। এবার সেই বন্ধু দেশগুলো বন্ধুত্বের প্রতিদান হিসেবে ভারতের পাশে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে ব্রিটেন, ফ্রান্স, আরব আমিরশাহীর পাশাপাশি আমেরিকাও ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অক্সিজেন সহ চিকিৎসার সরঞ্জাম পাঠানো হচ্ছে ভারতে। পাঠানো হচ্ছে ভেন্টিলেটর ও অন্যান্য জরুরি সামগ্রী ও ভ্যাকসিন তৈরির কাঁচামাল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর