বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

গ্যাস সংকটে উৎপাদন ব্যহত, গুণতে হচ্ছে মোটা অংকের লোকসান – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
গ্যাস সংকটে উৎপাদন ব্যহত, গুণতে হচ্ছে মোটা অংকের লোকসান – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের উৎপাদন। যে কোম্পানিটির নিয়ন্ত্রণে এখন মিনোরি বাংলাদেশ লিমিটেড। পর্যাপ্ত কাঁচামালের জোগান থাকলেও দিনে মাত্র ১২ থেকে ১৩ ঘণ্টা গ্যাস পাচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে দিনে ৪০ টন তেল উৎপাদনের সক্ষমতা থাকলেও হচ্ছে মাত্র ১৮ টন। এতে প্রতিষ্ঠানটির প্রতিদিন লোকসান গুনছে ৪ থেকে ৬ লাখ টাকা।

এক সময় সম্ভাবনা নিয়ে যাত্রা শুরুর এক দশক না যেতেই মুখ থুবড়ে পড়ে কারখানাটি। ২০২১ সালের ২৬ ডিসেম্বর পুনরায় চালুর পর প্রতিদিন ৮০ লাখ টাকায় ২০০ টন কাঁচামাল ক্রয় করছে। এর মধ্যে ১৫৫ টন নিউ অয়েল ফিশ ফিড ও ৪০ টন তেল উৎপাদনের কথা থাকলেও প্রয়োজনীয় গ্যাস সংকটের কারণে দিনে মাত্র ১২ ঘণ্টা উৎপাদন হচ্ছে। এতে ১৮০ জনের অধিক শ্রমিক কাজ করে দিনে মাত্র ১৮ টন তেল উৎপাদন করে। ফলে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, সয়াবিন ও পাম অয়েলের দামের ঊর্ধ্বগতির বাজারে স্থানীয়ভাবে উৎপাদন ও শোধন সম্ভব হলে রাইস ব্র্যান তেলের বাজার সৃষ্টি সম্ভব ছিল। ভোজ্যতেলের ঊর্ধ্বগতির বাজারে নিজেরা তেল না পেলেও ভারত, চীনসহ আমদানিকারক দেশগুলোতে চড়া দামে রাইস ব্র্যান অয়েল বিক্রি হচ্ছে।

সরকার এ খাতে নজর না দিলে দেশে রাইস ব্র্যান অয়েলের স্থানীয় উৎপাদন ও বাজারজাত অচিরেই শূন্যের কোটায় নেমে আসবে। বাজারে প্রচলিত অন্য ভোজ্যতেলের তুলনায় চালের কুঁড়া থেকে উৎপাদিত তেল বেশি স্বাস্থ্যসম্মত। বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর তেল হিসেবেও এর স্বীকৃতি রয়েছে।বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা সংস্থা (বিসিএসআইআর) বলছে, ভোজ্যতেলে যেসব খাদ্যগুণ থাকা দরকার, তা জলপাই তেলের পর সবচেয়ে বেশি রয়েছে রাইস ব্র্যান অয়েলে। এতে পর্যাপ্ত ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এছাড়া এ তেল শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়। নানা ধরনের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে।

প্রয়োজনীয় গ্যাস সরবরাহ সম্ভব হলে শেরপুরের ধানকলে উৎপাদিত কুড়া দিয়েই রইস ব্র্যান তেলের শতভাগ উৎপাদন সম্ভব। এতে স্থানীয় বাজারেও ভোজ্যতেলের ঘাটতি পূরণ সম্ভব হবে।

সয়াবিন, সরিষা, সূর্যমুখী ও পাম অয়েলসহ এখন পর্যন্ত যত রকমের ভোজ্যতেল ব্যবহার হচ্ছে, তার কোনোটির কাঁচামালেই দেশ স্বয়ংসম্পূর্ণ নয়। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ সচল রাখতে কাঁচামাল আমদানি করতে হয়। এর বিপরীতে রাইস ব্র্যান অয়েলের কাঁচামাল অভ্যন্তরীণ উৎস থেকেই পুরোপুরি জোগান পাওয়া যায়। স্থানীয় ধানকলে উপজাত হিসেবে এটি তৈরি হয়। এর উৎপাদন ও শোধন সম্ভব হলে কম দামে ভোজ্যতেল বাজারজাত সম্ভব।

শেরপুরে অবস্থিত কারখানা ইনচার্জ ক্যাপ্টেন আহসান হাবীব বলেন, কারখানার চাহিদার তুলনায় অপ্রতুল গ্যাস পাই। বিষয়টি নিয়ে তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। গ্যাসের যে সরবরাহ তাতে মাত্র ১২ ঘণ্টা উৎপাদন সম্ভব। ২৪ ঘণ্টা উৎপাদন ও শোধনে নিজস্ব এলপিজি প্ল্যান্ট বসানোর কার্যক্রম হাতে নিয়েছি। দ্রুত সময়ের মধ্যে ২৪ ঘণ্টা উৎপাদনে যাওয়া সম্ভব হবে। তবে এলপিজি দিয়ে উৎপাদনে গেলে খরচ বাড়বে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর