বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

‘গ’ ইউনিটের পরীক্ষা নতুন করে নিতে চায় ঢাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪০ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১১:৪৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৪

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা নতুন করে নিতে চায় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ তথ্য জানান আইনজীবী শিশির মনির। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি ১৪৬ নম্বরে রয়েছে।

শিশির মনির জানান, হাইকোর্টে রিটের ওপর আজ শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় সুষ্ঠু মূল্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এক পরীক্ষার্থী। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পরীক্ষাটি বাতিল করে পুনরায় নেওয়ার আবেদন করেন তিনি। সেই আবেদন আমলে না নেওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ওই পরীক্ষার্থী।

রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষাটি বাতিলের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশসহ পরবর্তী কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়। শুনানি শেষে ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন।

সারাবাংলা/আরএম/এমপি

ঢাকা বিশ্ববিদ্যালয়
ভর্তি পরীক্ষা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর