মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া থানার বিশেষ অভিযানে ২৮ জন পরোয়ানা ভূক্ত আসামীককে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া পেকুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মো: তফিকুল আলম ও অফিসার ইনচার্জ ওসি চন্দন কুমার চক্রবর্তী ও ওসি তদন্ত মো: জুয়েল ইসলাম একটি বিশেষ টিম।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১২টার পর থেকে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ২৮ আসামিকে গ্রেফতার করা হয়। এসময় রিকলসহ ৫৩টি ওয়ারেন্ট তামিল করা হয় বলে থানা পুলিশ নিশ্চিত করেন।
চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, আমাদের অভিযান সব সময় চলমান থাকবে। যাতে ওয়ারেন্টভুক্ত আসামি গুলো আর কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।






