রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

চট্টগ্রামে করোনায় আরও পাঁচজনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
চট্টগ্রামে করোনায় আরও পাঁচজনের মৃত্যু


ডেস্ক রিপোর্ট:: চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন। এ সময়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭৪ জন। শনাক্তের হার ২৮.০৭ শতাংশ।

শুক্রবার  (২৫ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে একটি ল্যাবে ৯৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৬০ জন এবং বিভিন্ন উপজেলার ১১৪ জন রয়েছেন। উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে সাতকানিয়ায় একজন, লোহাগাড়া তিনজন, বাঁশখালী একজন, আনোয়ারা ১৫ জন, বোয়ালখালীতে সাতজন, পটিয়ায় তিনজন, রাঙ্গুনিয়ার চারজন, রাউজানের আটজন, ফটিকছড়িতে ১৭ জন, হাটহাজারীর ২৯ জন, সীতাকুণ্ডের ১০ জন, মিরসরাইয়ে ১৪ জন ও সন্দ্বীপে দুইজন রয়েছেন।

তিনি আরও বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ১৫৪ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৪ হাজার ৭৮৭ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১২ হাজার ৩৬৭ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। মারা যাওয়া দুইজন নগরের বাসিন্দা, আর তিনজন নগরের বাইরের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৬৬ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২০৫ জন।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছিল ২৪৭ জনের, মারা যান একজন। ওইদিন করোনা শনাক্তের হার ছিল প্রায় ২১.২৫ শতাংশ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর