শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

চট্টগ্রামে ফের অতিবৃষ্টি, পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১২১ সময় দেখুন
চট্টগ্রামে ফের অতিবৃষ্টি, পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যু


চট্টগ্রাম ব্যুরো: অতি বর্ষণে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসে বাবা ও সাত মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ আগস্ট) সকালে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর রেল স্টেশনসংলগ্ন আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. সোহেল (৩৫) ও তার সাত মাস বয়েসী মেয়ে বিবি জান্নাত।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা সারাবাংলাকে বলেন, ‘পাহাড়ের নিচে কাঁচা ঘর বানিয়ে সোহেল স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। রাতভর অতি বৃষ্টির পর সকালের দিকে আই ডব্লিউ কলোনির প্রায় ৫০ ফুট খাড়া পাহাড় থেকে মাটির খণ্ড ওই ঘরের ওপর পড়ে। এতে চারজন মাটিতে চাপা পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’

চমেক হাসপাতালের নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানিয়েছেন, আহত অবস্থায় সোহেল ও তার মেয়েকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত আট ঘণ্টায় ৭৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চলতি মাসের শুরুতেও টানা বর্ষণে চট্টগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রাণহানির পাশাপাশি দুর্ভোগে পড়েছিল লাখো মানুষ। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তিন সপ্তাহের ব্যবধানে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মাহমুদুল আলম।

The post চট্টগ্রামে ফের অতিবৃষ্টি, পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যু appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর