শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা. ওমর ফারুক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ সময় দেখুন



সিনিয়র করেসপন্ডেন্ট

১৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৬

ঢাকা: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। শর্ত সাপেক্ষে আগামী চার বছরের জন্য এই নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬’ এর ১২ ধারা অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর শূন্য পদে নিয়োগ করা হলো।

নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিযুক্তির মেয়াদ চার বছর হবে, এ পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন, বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, ভাইস-চ্যান্সেলর হিসাবে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬’ এর ১৩ ধারা অনুযায়ী তাঁর দায়িত্বাবলী পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

সারাবাংলা/এসবি/এনইউ


উপাচার্য
চমেবি
টপ নিউজ
ডা. ওমর ফারুক ইউসুফ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর