মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৮ সময় দেখুন
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা

চট্টগ্রাম-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর কৃষক দলের উদ্যোগে শের শাহ মাইজপাড়া এলাকায় এক উটান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উটান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব সাবের আহমেদ টারজান। তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, সালেআহমদ জিয়া এবং চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রোকসানা বেগম মাধু। এছাড়াও বায়েজিদ থানা থেকে মো. তারেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় বিএনপিকে সুসংগঠিতভাবে মাঠে থাকতে হবে। তারা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।

উটান বৈঠকটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর