শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

চমক নিয়ে আসছে ‘টিম অপরাজেয়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ সময় দেখুন
চমক নিয়ে আসছে ‘টিম অপরাজেয়’


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে সিনেটের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে এই রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়। নির্বাচিত ক্যাটাগরিতে ২৫ জন সাবেক শিক্ষার্থী সিনেটের সদস্য হন।

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী গ্রাজুয়েটরা পূর্ণ প্যানেলে অংশ নিতে যাচ্ছে। তবে নির্বাচনে নেই বিএনপিপন্থীদের প্যানেল। আর প্রথমে প্যানেল দিলেও পরে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াতপন্থী গ্রাজুয়েটরা।

এদিকে, এদের বাইরে এবারের নির্বাচনে চমক নিয়ে আসছে বঙ্গবন্ধুর আদর্শ লালন করা ‘টিম অপরাজেয়’। নয় জনের একটি প্যানেল এই ‘টিম অপরাজেয়’। নানান সমস্যার সমাধান এবং র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উন্নতির দিকে নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে তারা তাদের ইশতেহার সাজিয়েছেন।

আগামী ১৮ মার্চ ঢাকায় এবং ৪ ও ১১ মার্চ ঢাকার বাইরে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এতে ভোট দেবেন সর্বমোট ৬০ হাজার ২৫৯ জন ভোটার। গত ২ ফেব্রুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। ২৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে সর্বমোট ৬৮ জনের নাম প্রকাশ করা হয়। তবে জামায়াতপন্থী ২৫ জন নির্বাচন বর্জন করায় এখন প্রার্থী আছেন ৪৩ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে নির্বাচিত ক্যাটাগরি ৩৫ জন শিক্ষক প্রতিনিধি এবং ২৫ জন রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট সিনেটের সদস্য হয়ে থাকেন। এছাড়া, সরকার কর্তৃক মনোনীত পাঁচ জন সরকারি কর্মকর্তা, সিন্ডিকেট কর্তৃক মনোনীত পাঁচ জন গবেষণা সংস্থার প্রতিনিধি, অ্যাকাডেমিক পরিষদ কর্তৃক মনোনীত অধিভুক্ত ও উপাদানকল্প কলেজগুলোর পাঁচ জন অধ্যক্ষ ও ১০ জন শিক্ষক এবং ডাকসু কর্তৃক মনোনীত পাঁচ জন ছাত্র প্রতিনিধি সিনেটের সদস্য হন।

বিএনপি ও জামায়াতপন্থী গ্রাজুয়েট প্রতিনিধিরা নির্বাচনে অংশ না নিলেও আওয়ামীপন্থী গ্রাজুয়েটরা ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’ নামে ২৫ জনের পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া বঙ্গবন্ধুর আদর্শ লালন করা ‘টিম অপরাজেয়’ নামের নয় জনের আংশিক একটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

আইনজীবী, শিক্ষক, সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত এই প্যানেলে আছেন— সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কামরুন এন মাহমুদ দীপা, আইনজীবী এস কে গোলাম মাহমুদ, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম, আলোকচিত্রী শেখ ইয়ার আহমেদ (পিয়ারু), এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা মোখলেসুর রহমান, সিএফসি’র সিইও মোহাম্মদ মাহবুবুর রহমান, সৈয়দ এ মু’মেন, আইনজীবী জাকির হোসেন খান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম মুজাহিদুল ইসলাম। এদের মধ্যে সাতজনই নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে আছে আফসোস। বিশ্ব র‍্যাংকিংয়ে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থানের পাশাপাশি উপযুক্ত শিক্ষার পরিবেশ এবং দক্ষ গ্রাজুয়েট তৈরির প্রসঙ্গেও আছে নানান সমালোচনা। একদিকে বিদেশি শিক্ষার্থী ভর্তির পরিমাণ যেমন কমে আসছে, অন্যদিকে স্থানীয় বর্তমান শিক্ষার্থীদের মনে স্নাতক পরবর্তী গ্রহণযোগ্যতার প্রশ্নে দেখা দিচ্ছে হতাশা। ‘টিম অপরাজেয়’ তাদের ইশতেহার সাজিয়েছে এসব বিষয়কে কেন্দ্র করে। ইশতেহারে নানান অসঙ্গতির সমাধানের কথা বলার পাশাপাশি বিশ্ব র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

‘টিম অপরাজেয়’র গ্রাজুয়েট ব্যারিস্টার কামরুন এন মাহমুদ দীপা সারাবাংলাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে আলাদা। এই বিশ্ববিদ্যালয় একটি দেশের ভাষা ও রাষ্ট্র উত্থানের সঙ্গে জড়িত। একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে এই বিশ্ববিদ্যালয় জড়িত।’

তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাংকিংয়ে এক সময় অনেক উপরে ছিল। আমাদের মধ্যে কয়েকজন বাইরের দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমরা জানি, কীভাবে একটি বিশ্ববিদ্যালয়কে আগের জায়গায় ফিরিয়ে নিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যাতে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। এই উদ্দেশ্যেই আমরা নির্বাচন করছি। কারণ, নির্বাচন করে সিনেটে যাওয়া ছাড়া এই কাজগুলো করা যাবে না।’

একই প্যানেলের অন্য এক প্রার্থী এনআরবি কমার্শিয়াল ব্যাংকের একটি ব্রাঞ্চের ম্যানেজার মোখলেসুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করছি, সকলেই ইয়াং অ্যান্ড এনার্জেটিক। বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় আছে, সেটা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে চাই। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন জন্য স্মার্ট স্টুডেন্ট। সেজন্য সিনেটেও দরকার স্মার্ট গ্রাজুয়েট। যারা পরিবর্তনের কথা বলবে। আমরা মনে করি, আমাদের মতো তরুণদের সিনেটে যাওয়া উচিত। যেখানে পরিবর্তনের পক্ষে কথা বলা যাবে।’

টিম অপরাজেয়’র ইশতেহার

রেজিস্টার্ড গ্রাজুয়ে নির্বাচনকে কেন্দ্র করে ‘টিম অপরাজেয়’ তাদের ইশতেহারে বলছে, নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের এমআইটি, ক্যালটেক, স্ট্যানফোর্ড, যুক্তরাজ্যে অক্সফোর্ড, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়গুলোর উত্তম চর্চাগুলো বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে সেরাদের তালিকায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকবে তাদের। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান বড় একটি সমস্যা আবাসন ব্যবস্থা নিয়ে কাজ করবেন তারা। প্রত্যেক ছাত্রছাত্রীর আবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে অত্যাধুনিক হল নির্মাণ এবং পুরাতন হলগুলোকে আধুনিকায়ন করে পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা নিশ্চিতেও কাজ করবে এই প্রার্থীরা।

এছাড়া, শিক্ষকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত নিশ্চিত, শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা, চাকুরি মেলার আয়োজন, ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠা, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রেডিট এক্সচেঞ্জের ব্যবস্থা, মানসম্মত হাসপাতাল-ব্যায়ামাগার প্রতিষ্ঠাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছেন তারা।

সারাবাংলা/আরআইআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর