সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

চাতরী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে আনোয়ারা পিএবি সড়ক যানজট মুক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৮৭ সময় দেখুন
চাতরী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে আনোয়ারা পিএবি সড়ক যানজট মুক্ত

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের উদ্যোগে ঈদুল আযহার ছুটিতে যানজটমুক্ত পরিবেশে ঘরে ফিরছে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা,বাঁশখালী,চন্দনাইশ,সাতকানিয়া,চকরিয়া,পেকুয়া উপজেলার লক্ষাধিক মানুষ। প্রত্যেক ঈদের সময় চাতরী চৌমুহনী বাজারের চিরচেনা সেই যানজট আর নেই। চাতরী ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সদস্য,চৌকিদারদের সাথে নিয়ে ট্রাফিক পুলিশ এবং আনোয়ারা থানা পুলিশের সাথে সমন্বয় করে যানজট নিরসনে কাজ করছেন। ফলে এবার যানজটমুক্ত পরিবেশে ঘরে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন মানুষ।

জানা যায়, প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আযহার সময় চট্টগ্রাম শহর ও বিভিন্ন জেলা থেকে ঘরে ফিরে দক্ষিণ চট্টগ্রামের মানুষ। চাতরী চৌমুহনী বাজারে যানজটের ফলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় ঘরে ফেরা মানুষদের। দায়িত্বরত ট্রাফিক পুলিশরা অনেক চেষ্টা করেও যানজটমুক্ত রাখতে পারেনা সড়ক। এজন্য এ বছর চাতরী ইউপি চেয়ারম্যান এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। আজ ৭ জুলাই বৃহষ্পতিবার থেকে ঈদুল আযহার আগের দিন পর্যন্ত চাতরী ইউনিয়ন পরিষদের পুরো টিম যানজট নিরসনে সড়কে দায়িত্ব পালন করবেন।

চাতরী ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগের ভূয়সি প্রশংসা করেছেন সাধারণ মানুষ। বাঁশখারী উপজেলার তারেকুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, প্রথ্যেক বছর চাতরী চৌমুহনীর যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। এবার চাতরী ইউপি চেয়ারম্যানের উধ্যোগে যানজটমুক্তভাবে বাড়ী ফিরতে পেরে ভাল লাগছে।

চাতরী ট্রাফিক পুলিশের টিআই হাফিজুল ইসলাম জানান, প্রতি বৃহষ্পতিবার সড়কে এমনিতে চাপ থাকে। সেসাথে আহকে ঈদুল আযহার ছুটিতে সবাই বাড়ী ফিরছে। ফলে যানজট নিরসনে আমাদের একার পক্ষে সম্ভব ছিলনা। চাতরী ইউপি চেয়ারম্যান তার পরিষদের সদস্যদের নিয়ে কাজ করায় সড়ক যানজটমুক্ত রাখা সহজ হয়েছে।

চাতরী ইউপি চেয়ারম্যানর আফতাব উদ্দি চৌধুরী সোহেল বলেন, আমি দায়িত্ব নেয়ার পর এবার প্রথম ঈদে চাতরী চৌমুহনী বাজারের যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করেছি। যাতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষ স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ঈদুল আযহার ছুটিতে ঘরে ফিরতে পারে এবং পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে। এজকন্য আমি আমারর পরিষদের সদস্য, চৌকিদারসহ পুরো একটা টিমকে কাজে লাগিয়েছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর