শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Historic! South Africa’s Chad le Clos scripts Commonwealth Games record, becomes its most decorated male athlete | Commonwealth Games News Saudi Coalition Strikes Yemen’s Houthi-Held Hodeida After Red Sea Tanker Attacks | Movies News মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদলকর্মী নিহত, আহত ২ ভুয়া মামলায় ফাঁসিয়ে প্রবাসী নারীর কাছে চাঁদা দাবির অভিযোগ শ্রীবরদীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের অভিযোগে উত্তপ্ত শ্যামনগর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ব্রুসেলোসিসে আক্রান্ত গরুর দুধ উৎপাদন দৈনিক গড়ে ১.০১ লিটার পর্যন্ত কমে মোদির ভিডিও বার্তা, প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইনের প্রতিশ্রুতি Captaincy weighed him down, freedom set him free: The remarkable second act of Joe Root | Cricket News ‘রাষ্ট্রকাঠামো পরিবর্তনের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে’

চিকিৎসার অভাবে কোনো গ্রামবাসী যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭৫ সময় দেখুন
চিকিৎসার অভাবে কোনো গ্রামবাসী যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা


ঢাকা: দেশের কোনো গ্রামবাসী বা অন্তঃসত্ত্বা মা যেন প্রয়োজনীয় চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, এমন একটি মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘চিকিৎসক হওয়ার অর্থ কেবল পেশায় যুক্ত হওয়া নয়, বরং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা এবং অসুস্থ মানুষের সেবা করার মাঝেই চিকিৎসকের জীবনের প্রকৃত সার্থকতা নিহিত।’

দেশের স্বাস্থ্যখাতের বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘দেশে প্রতি হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় কম এবং চিকিৎসকদের অধিকাংশই শহরাঞ্চলে কর্মরত থাকায় বিপুলসংখ্যক গ্রামবাসী সময়মতো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’

নতুন প্রজন্মের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাবিদ্যায় অধ্যয়নের সুযোগ পেলেও তাদের অর্জিত জ্ঞান ও বিদেশে অর্জিত বিশেষায়িত প্রশিক্ষণের অভিজ্ঞতা দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মজিবুল হকের সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom