শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিরের কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৯০ সময় দেখুন
চুয়াডাঙ্গার চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিরের কারাদণ্ড – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় মনির হোসেন (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন সাতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আটককৃত মনিরকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া। সাজাপ্রাপ্ত মনির সাতগাড়ি মাঝের পাড়ার মৃত হিমায়েত আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার বেলা পৌনে ১ টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মনির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত মনির হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ বলেন, মনির হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী। এর আগেও মাদকসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর