বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

চেয়েছিলাম পদত্যাগ, হয়ে গেলো দেশত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫০ সময় দেখুন
চেয়েছিলাম পদত্যাগ, হয়ে গেলো দেশত্যাগ

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজনে গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, “চেয়েছিলাম পদত্যাগ, হয়ে গেলো দেশত্যাগ”। তিনি বলেন, সারা ৪ কোটি ৩৭ লক্ষ নতুন ভোটার হয়েছে। কিন্তু গত ১৭ বছরে কারো পক্ষে ভোট দেওয়া সম্ভব হয়নি। তারা ভোটের অধিকার, চাকুরির অধিকার যখন ফিরে পেতে চেয়েছিল তাদেরকে সে অধিকার ফেরত দেয়নি। বরং সে অধিকার হরণ করে তাদেরকে মৃত্যুর দোয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এজন্য দেশের জনগণ চেয়েছিলো খুনি হাসিনা পদত্যাগ করুক। পদত্যাগতো করলো না দেশত্যাগ করেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টার দিকে কলেজ বাজার কর্ণফুলী জামায়াতে ইসলামীর কার্যলয়ের সামনে থেকে অনুষ্ঠিত গণমিছিল মইজ্জারটেক শেষ হয়। গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা সভাপতি মাষ্টার মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা।

উপজেলা জামায়াতে আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী বলেন, সে দিন উচ্ছ্বাসিত জনতাকে আমরা বলেছিলাম এদেশের সকল স্থাপনা আমাদের সম্পদ। এগুলো আওয়ামী লীগের বাপের সম্পদ নয়। আপনারা কোনো সম্পদে হাত দিবেন না। সব সম্পদ অক্ষত রাখা আমাদের দায়িত্ব। সেই দিন আমাদের ডাকে সাড়া দিয়ে সারা দেশে অনেক কিছু হলেও এ কর্ণফুলীতে একটি ইটও ধ্বংস হতে দেয়নি। তিনি বলেন, যারা আবারো এধরণের ষড়যন্ত্র বাস্তবায়ন করবেন বলে ভাবছেন, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

এতে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা অধ্যাপক নজরুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ হারুন, আমিনুল ইসলাম মুকুল, শোয়াইবুল ইসলাম মোরশেদ, আব্দুর রহমান, সুমন শরীফ, ইলিয়াস মেম্বার, ডা. মুবিনুল হক, ডা. ইলিয়াস, মোস্তফা আল মাহমুদ ইমরোজ, জিয়াউর রহমান, মোঃ আক্কাস, মুছা মেম্বার, মাওঃ মুছা প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর