সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

জনগণের দোরগোড়ায় ‘রাষ্ট্র মেরামতের’ বার্তা পৌঁছে দিতে হবে: হারুনুর রশিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
জনগণের দোরগোড়ায় ‘রাষ্ট্র মেরামতের’ বার্তা পৌঁছে দিতে হবে: হারুনুর রশিদ


লক্ষ্মীপুর: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন বলেছেন, জনগণের দোরগোড়ায় ‘রাষ্ট্র মেরামতের’ বার্তা পৌঁছে দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়া একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ। সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারণা’ উপলক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশিদ হারুন বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি জাতীয় পুনর্জাগরণের রূপরেখা, নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি। জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন আমরা দেখি, তার বাস্তবায়ন সম্ভব হবে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, বিএনপি নেতা মাশফিকুল হক জয়, বিএনপি নেতা আব্দুর রহিম, জাকির হোসেন মোল্লা ভিপি ইসমাইল বেঙ্গল, মহিবুর রহমান পাটওয়ারী, এজিএস আমজাদ, খায়ের মাল, ছাত্র নেতা হুমায়ুন কবির সাদ্দাম ও কামাল হোসেন প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর