রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

জয়পুরহাটে আম গাছে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৭৫ সময় দেখুন

এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের
ক্ষেতলাল পৌরসভার ৬ নং ওয়ার্ডের সরদার পাড়া গ্রামের মো তোরাফ মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে৷ সে বিগত বেশ কিছুদিন যাবত শারিরিক এবং মানসিক রোগে ভুগতেছিল। এবং প্রায় প্রায় তিনি পাগল হয়ে বাড়িতে নানা রকম ভাবে আত্মহত্যার বা ঝামেলা সৃষ্টি করতেছিলো। কিন্তু শনিবার দিবাগত রাতে সে বাড়ির কাউকে কিছু না বলে একাকী গোপনে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত ৩ টার দিকে তার স্ত্রী সেহরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী নেই৷ এমন অবস্থায় আশে পাশে বাড়ির মানুষ কে সাথে নিয়ে তাকে খোঁজাখুঁজি করার পর তার বাড়ি থেকে অল্প একটু দূরে একটা ছোট ডোবার পাশে একটা আম গাছের সাথে তাকে ঝুলতে দেখা যায়। বিষয়টি ক্ষেতলাল থানায় জানানোর পর পুলিশ প্রশাসন এসে লাশ মাটিতে নেমে তদন্ত করে তাদের যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর