মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যৌন হয়রানির প্রতিবাদ: ২৭ দিন ক্লাসের বাইরে উদয়ন স্কুলের ১০ শিক্ষার্থী, বিক্ষোভ ‘দক্ষিণ এশিয়ায় শক্তিশালী প্রোডাকশন নেটওয়ার্ক গড়তে বাংলাদেশ কাজ করছে’ প্রবাসে থাকেন পরিবারের পুরুষেরা, সেই বাড়িতে হামলা-লুটপাট; আতঙ্কে নারীরা Harsh on Jasprit Bumrah to say he’s picking and choosing matches: Shane Bond | Cricket News Jailer 2 Box Office Collection Day 19: Rajinikanth’s Film Sees Big Drop, Earns Just Rs 3.4 Crore | Regional Cinema News এলপিজির অস্বাভাবিক দাম বৃদ্ধিতে জনদুর্ভোগ বাড়বে: জামায়াত ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, নতুন আক্রান্ত ১৯৭০ অর্থনীতির গতি বাড়াতে বছরে ২ বার ঘড়ির কাঁটা বদলায় যুক্তরাষ্ট্র Priyanka Chopra Dresses As Kylie Jenner For Halloween, Nick Jonas Joins As A Cowboy: ‘Unlikely Alliance’ | Bollywood News India Vs New Zealand: Double injury blow! Two key players ruled out as New Zealand name updated ODI squad for India series | Cricket News

জলবায়ু পদক্ষেপের জন্য বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন চাই: ড. ইউনূস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিট-শূন্য কার্বন নিঃসরণ ও চরম সম্পদ বৈষম্য দূরীকরণের ওপর দৃষ্টি নিবন্ধ করে জলবায়ু পদক্ষেপের জন্য বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন প্রয়োজন।

বুধবার নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরোয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। এটি নিউইয়র্ক টাইমস স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের রাজনৈতিক ও নীতিগত চ্যালেঞ্জগুলো খোলামেলা আলোচনার অন্তর্ভুক্ত হয়। মুহাম্মদ ইউনূস, জেন গুডাল ও আরজে স্ক্যারিঞ্জ প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস, জলবায়ু পরিবর্তনের কিছু বিরূপ প্রভাবের সম্মুখীন একটি দেশকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

ড. ইউনূস বলেন, শূন্য কার্বন নিঃসরণ ও সম্পদ বৈষম্য দূরীকরণের ওপর দৃষ্টি দিয়ে জলবায়ু পদক্ষেপের জন্য বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, ‘আপনারা আমাদের ওপর যে সমস্ত ধ্বংসের ভার চাপিয়েছেন তা কেন আমরা বহন করব? যেখানে এর কারণ আপনারা। আমরা ফলাফল।’ সূত্র- বাসস

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর