রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ রক্ষায় যুবসমাজের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বন সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় সব ভালো উদ্যোগ শুরু করার কথাও উল্লেখ করেন তিনি।

আজ রাজধানীর পানি ভবনে আয়োজিত ‘নতুন বাংলাদেশে পরিবেশ, জলবায়ু ও রাজনীতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

সেমিনারে দেশজুড়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ ও তরুণ পরিবেশকর্মীরা মতামত ব্যক্ত করেন।

উপদেষ্টা এরপর সাসটেইনেবিলিটি এলায়েন্সের নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করেন।

তিনি জানান, ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে কর্মপরিকল্পনা প্রণয়ন চলছে। এ লক্ষ্যে
ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসককে(রাজস্ব) আহ্বায়ক করে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পানি সম্পদ, ভূমি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একসঙ্গে এই কর্মপরিকল্পনায় কাজ করছে। গ্রুপে পানি উন্নয়ন বোর্ড, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, নদী রক্ষা কমিশন, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি রাখা হয়েছে।

এ বিষয়ে একটি কর্মশালা আয়োজনের মাধ্যমে প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি এবং চূড়ান্ত কর্মপরিকল্পনা ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেয়ার কথা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার(আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, জাতীয় নাগরিক কমিটির আরিফুল ইসলাম আদিব এবং প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর