সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

জলাবদ্ধতার এলাকায় চেয়ারম্যান কুদরত আলীর সরাসরি তত্ত্বাবধানে নতুন সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
জলাবদ্ধতার এলাকায় চেয়ারম্যান কুদরত আলীর সরাসরি তত্ত্বাবধানে নতুন সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর সদর এলাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সমস্যা নিরসন করে চেয়ারম্যান কুদরত আলী সরাসরি নিজ তত্ত্বাবধানে নতুন ইট বেষ্টিত সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেছে। সোমবার (৪ জুলাই) সকালে সড়ক পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে এ সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন জনবান্ধব এই চেয়ারম্যান। প্রায় দুইশত পরিবার বসবাসের এই এলাকার সড়ক দীর্ঘ দিন নিচু ও খানাখন্দ অবস্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিলো।

স্থানীয় বাসিন্দা মো: আলমগীর হোসেন জানায়, এই সড়কে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো আমাদের। চলাচল করাই যেতো না এই সড়কে। দ্রুত এই সড়ক নতুন নির্মাণের জন্য চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই সড়কের গুরুত্ব ও বেহাল অবস্থা সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের নিকট বস্তুুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরায় সাংবাদিক আজিজুল হক বাবু ও ইউসুফ হোসেন লেনিন কে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো নাগরপুরবাসীর জনদুর্ভোগ দূর করা। এই সিও অফিস-কেন্দ্রীয় মন্দির সড়ক ব্যাপক গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখানে নতুন সড়ক নির্মাণের ফলে মন্দিরে যাতায়াত সুবিধা ও স্থানীয় এলাকাবাসীর জীবন মান উন্নয়ন সাধিত হবে।

উল্লেখ্য, নাগরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মামুদনগর ভূমি অফিস (পুরাতন সিও অফিস) এর পাশ দিয়ে একটি সরু সড়ক সরাসরি সল্প সময়ে নাগরপুর কেন্দ্রীয় মন্দির, পুরাতন গরুর হাট ও সদর ইউনিয়ন পরিষদ সংযোগ করেছে। পূজা আসলেই এই সড়কে যাতায়াত ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ। জন গুরুত্বপূর্ণ প্রায় ২ কি.মি এই সড়কে রিক্সা বা ভ্যান চলাচল কষ্টসাধ্য ছিলো এবং সামান্য বৃষ্টিতে এই সড়কে ব্যাপক জলাবদ্ধতা বিরাজ করতো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর