রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

সাকিব আল হাসান নাহিদ, স্টাফ রিপোর্টার

জাগো নারী ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রুপনগর অবাসিক এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী স্মৃতি পরিষদের সভাপতি পারভিন নাসের ভাসানী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন (ভার্চুয়ালি) জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর উন নাহার মেরী।
প্রধান আলোচক ছিলেন ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ও নজরুল চর্চা ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মাসুম বিল্লাহ।
আরো বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশন আমেরিকা শাখার প্রেসিডেন্ট নাসরিন আক্তার রোজী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক মির্জা আশরাফুল ইসলাম, জাগো নারী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সানোয়ার হোসাইন, এক্সিকিউটিভ ডিরেক্টর নুর মোহাম্মদ চৌধুরী, ফিন্যান্স ডিরেক্টর মতিউর রহমান, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস ব্যবস্থাপনা পরিচালক শাহনাজ বেগম, মো. শহিদুল ইসলাম, হালিমা ইয়াসমিন এবং সোনিয়া সামরিন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুশতারী বেগম। অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালনায় ছিলেন কো-চেয়ারম্যান নাজনীন তৌহিদ।
অনুষ্ঠানে জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর উন নাহার মেরী ফাউন্ডেশনের সব পরিচালক ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ২০০৫ সালে যাত্রা শুরু হয়েছিল এই সংগঠনের। জাগো নারী ফাউন্ডেশনের আজ ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। আরও অনেক অনেক বছর আমাদের এই সংগঠন এগিয়ে যাক। নারীরা পরিবারের, সমাজের এবং রাষ্ট্রের শক্তি হয়ে কাজ করুক। নারীর পথ চলা হোক মসৃণ। নারীর চলার পথ হোক দৃঢ়, চলার শক্তি হোক আরও দুর্বার-এই শুভকামনা প্রতিটি নারীর জন্য এবং আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের জন্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর