সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দিতে বললেন যুবদল সভাপতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২১৪ সময় দেখুন
জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দিতে বললেন যুবদল সভাপতি


ঢাকা: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, জামায়াতে ইসলাম থেকে অবিলম্বে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়া অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মোনায়েম মুন্না এ কথা বলেন।

যুবদল সভাপতির ফেসবুক পোস্টে লিখেন— “স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ভাই একজন বিদগ্ধ রাজনীতিবিদ। ভদ্র ও মার্জিতভাবে তিনি কথা বলেন। কিছুদিন আগে জাতীয় সংসদে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘জামায়াতে ইসলামী মানেই ইসলাম নয়।’ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং জামায়াত নেতাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড (নৈতিক স্খলনজনিত অপকর্ম) সেই বক্তব্যের সত্যতা প্রমাণ করেছে। তাই আমি মনে করি, দলের নাম ‘জামায়াতে ইসলামী’ থেকে অবিলম্বে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে।”

এর আগে সোমবার (২০ জুলাই) রাতে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠভাবে দেখা যায়।

এ ঘটনায় দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে ‘নৈতিক স্খলনের দায়ে’ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom