সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

জামালপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ সময় দেখুন
জামালপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর:

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যু দন্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জামালপুর জেলা জজ আদালতের  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ দেন। এ সময় আসামী আহসান হাবিবকে আরো ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

এ বিষয়ে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক সহকারী প্রসিকিউটর  শাহ মো: এনায়েত হোসেন  জানান- ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আহসান হাবিবের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় ফারাজী পাড়া গ্রামের তিথি বেগমের। এরপর থেকেই যৌতুকের জন্য তিথি বেগমকে মাঝে মধ্যেই শারীরিকভাবে নির্যাতন করতো আহসান হাবিব ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১২ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে তিথি বেগমকে যৌতুকের জন্য মারধরের এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আহসান হাবিব। 
তিনি আরও জানান- এই ঘটনায় নিহত তিথি বেগমের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ  স্বীকার করে আহসান হাবিব।  মামলায় ৮জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এই আদেশ দেন বিচারক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর