সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় রবিজল (৪০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্য হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা সড়কে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের দক্ষিন ধর্মকুড়া গ্রামের ইউসুফ আলীর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, ইসলামপুর পচাবহলা সড়কে ইজিবাইক ও মটরসাইকেলের মুখোমূখি সংঘর্ষ হলে বাইক চালক দক্ষিন ধর্মকুড়া গ্রামের রবিজল গুরুত্বর আহত হন।
স্থানীয়রা চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাহিদা রহমান তাকে মৃত ঘোষনা করেন।