বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩০৯ সময় দেখুন
জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ভুক্তভোগীদের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আয়োজনে মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সিনিয়র সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার আহবায়ক সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা শাখার সদস্য সচিব আব্দুস ছালাম চাকলাদার, যুগ্মআহবায়ক ফকির শাহ্ আলম প্রমুখ। বক্তারা বলেন, সরকার জনগনের কল্যাণে কাজ করার জন্য জাতীয় পার্টির সমর্থন পেয়েছিলো। তবে তাদের দুর্নীতি করার কোন সমর্থন দেয়া হয়নি।
সরকার রাতের আধারে জ্বালানী তেলের দাম অনেক বাড়িয়েছে। এতে করে সকল পন্যের দাম বেড়ে যাচ্ছে। এ ছাড়াও গ্যাসের দাম বৃদ্ধি করছে। এক ঘন্টার লোডশেডিং এর পরিবর্তে প্রতিদিন প্রায় ৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে। এ ছাড়াও সরকার উন্নয়নের নামে বড় বড় মেঘা প্রকল্পে বড় বড় দুর্নীতি করছে। এ সকল দুর্নীতি বন্ধসহ জ্বালানী তেলের দাম পুনরায় নির্ধারনের দাবি জানান বক্তারা। এ সময় জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর