এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জেলায় এবার ২৪৩টি ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করা হবে। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপনের জন্য জেলায় স্বাস্থ্যবিধি পালনসহ কয়েক দফা নির্দেশনা পালনের নিমিত্তে প্রস্তুতির কাজ চলছে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদগাহে ঈদগাহে আগামী ১০ জুলাই রবিবার ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।
করোনা প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জয়পুরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহে। এখানে দুটি জামাত সকাল ৭ টায় প্রথম এবং ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। জয়পুরহাট চিনিকল জামে মসজিদে সকাল ৭ টা ও ৮ টায় দু’টি জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও কালেক্টরেট ঈদগাহে, কাশিয়াবাড়ী ঈদগাহে, তালীমূল ইসলাম একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে, পুলিশ লাইনস মাঠে, খনজনপুর খানকা শরীফ মসজিদ মাঠে, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলে হাদিস মসজিদ মাঠে , তেঁতুলতলী , হাতিল বুলুপাড়া, করিমনগর লালবাজার ঈদগাহে ও করিমনগর লালবাজার ঈদগাহসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ২৪৩ টি মসজিদ ও ঈদগাহে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে