শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

টঙ্গীতে রামদা-চাপাতি-ছুরিসহ ১০ ডাকাত গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ সময় দেখুন
টঙ্গীতে রামদা-চাপাতি-ছুরিসহ ১০ ডাকাত গ্রেপ্তার – Corporate Sangbad


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর পূর্ব থানা এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে চাপাতি ও ছুরিসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো ফেনীর শুভ (২২), বরিশালের জাকারিয়া হাসান বসুরী (২২), গাজীপুরের মোঃ মেহেদী হাসান জনি (২৮), নবীন ইসলাম সোহেল ওরফে সুরুজ (২১), ও মোঃ শফিকুল ইসলাম ওরফে ফয়সাল (৩০), জামালপুরের রমজান (১৯), ময়মনসিংহের মোঃ রায়হানুল ইসলাম রিয়াদ (২৬), শুভ (১৯) এবং শেরপুরের শামীম (৩০) ও রাজবাড়ীর তুহিন (২০)।

টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী সাহারা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি রামদা, ২টি চাপাতি, ৩ টি বড় ছুরি, ২টি ছোট ছুরি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানান, তারা দীর্ঘদিন ধরে টঙ্গীর স্টেশন রোড হতে নতুন বাজারসহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ- ঢাকা মহাসড়কে পথচারী/লোকজনদের নিকট থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনাইয়া নিয়ে যেত। এব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর