শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

টাঙ্গাইলের ঘাটাইলে জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিংস এর দায়িত্বভার গ্রহণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ সময় দেখুন
টাঙ্গাইলের ঘাটাইলে জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিংস এর দায়িত্বভার গ্রহণ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিংস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন।

সাবেক চেয়ারম্যান হায়দার আলী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামছুল আলম মনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, জামুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

নবনির্বাচিত জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিংস বলেন, এলাকা থেকে মাদক আর জুয়ার সাথে সম্পৃক্তদের দমন করা হবে। সবাইকে সাথে নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবো, সেইসাথে মানবতার কল্যানে কাজ করবো।

দায়িত্ব গ্রহনকালে এ প্রত্যয় ব্যাক্ত করেন নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
পরে দোয়া ও মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য গত ৫ জানুয়ারি ৫ম ধাপে ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। দোয়া অনুষ্ঠানের পুর্বে চেয়ারম্যান ইখলাক হোসেন শামীম নব নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিংস এর নিকট উক্ত পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর