শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে বিজ্রের নিচ থেকে লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৪৮ সময় দেখুন
টাঙ্গাইলের নাগরপুরে বিজ্রের নিচ থেকে লাশ উদ্ধার

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিজ্রের নিচ থেকে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই ) উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া এলাকা তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া গ্রামের মৃত সমেশ আলীর ছেলে। এ বিষয়ে নাগরপুর থানার (এসআই) জাহাঙ্গীর আলম দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর