শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৪ শ্রমিক আটক হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৫০ সময় দেখুন
টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৪ শ্রমিক আটক হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৮টি ড্রেজার মেশিন ধ্বংস ও প্রায় তিন কিলোমিটার এলাকায় বালু পরিবহনের পাইপলাইন বিনষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন। সেই সাথে বালু উত্তোলনের সাথে জড়িত ৪ জন শ্রমিককে আটক করে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার পাথাইলকান্দি ও বাঁশী এলাকার এলেংজানী নদী এবং পৌলী নদীতে অবৈধ বালু উত্তোলনের জন্য দায়ী ড্রেজার মেশিন ও পাইপলাইন উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন।
এসময় তিনি ১৮টি ড্রেজার মেশিন বাজেয়াপ্ত ও প্রায় তিন কিলোমিটার বালু পরিবহনের পাইপলাইন তাৎক্ষণিক বিনষ্ট করে বালু উত্তোলনের সাথে জড়িত ৪ জন শ্রমিককে আটক করে তিন দিন করে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোহনপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বেলাল মিয়া (৪৫), একই এলাকার শাজাহান আলীর ছেলে ইকবাল মিয়া (২২), নাজমুল হোসেনের ছেলে আব্দুল আজিজ (৩৩) ও লাল মিয়ার ছেলে হামিদ (২০)। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মধ্য দিয়ে নদীর দুই পাড়ের মানুষের ফসলী জমিসহ বাড়ি-ঘর ভেঙ্গে যাওয়ার মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ মোতাবেক আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলার পাথাইলকান্দী ও বাঁশী এলাকার এলেংজানী নদী এবং পৌলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি। অভিযানকালে ১৮টি ড্রেজার মেশিন বাজেয়াপ্ত করি এবং তিন কিলোমিটারের মতো বালু পরিবহনের পাইপলাইন বিনষ্ট করতে সক্ষম হয়েছি। এছাড়াও বালু উত্তোলনের সাথে জড়িত ৪ জন শ্রমিককে আটক করে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এই অভিযানের অগ্রগতি ও সাফল্য ধরে রাখতে আমরা আগামীতেও এটা অব্যাহত রাখবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর