সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

টাঙ্গাইলে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২১৬ সময় দেখুন
টাঙ্গাইলে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে বর্ষপুর্তির কেক কাটা হয়। এর আগে এনটিভির বর্ষপুর্তির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল এনটিভি দর্শক ফেরামের সভাপতি ডাঃ সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, এফপিএবির সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, টাঙ্গাইল বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নাজমুল হুদা নবীন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেন। বর্ষপুর্তির অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর