শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

টাঙ্গাইলে কবি নজরুল পার্কে বন্ধু ফাউন্ডেশন এর বনভোজন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৬৭ সময় দেখুন
টাঙ্গাইলে কবি নজরুল পার্কে বন্ধু ফাউন্ডেশন এর বনভোজন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে কবি নজরুল পার্কে বন্ধু ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর এলাকায় কবি নজরুল পার্কে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু), এস জেড কনসালটেন্সি সার্ভিসেস লি. ও নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী’র উদ্যোগে দিনব্যাপী এ কর্মসুচির আয়োজন করা হয়। বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এর সভাপতিত্বে তার আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর নাতনী খিলখিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ- সৈনিক ড. মনোরঞ্জন ঘোষাল, অর্থনীতিবিদ সুজিত চৌধুরী, ডক্টর অনিমেশ সরকার, কৃষিবিদ বিভূতিভূষণ সরকার, কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায়, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ আলীম মাহমুদ, দেশবরেণ্য আবৃত্তিকার টিটু মুন্সি, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি এ এম আনিসুজ্জামান ও এডভোকেট কবি আল রুহি।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২ হাজার মানুষের অংশগ্রহণ এক মিলন মেলার পরিনত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের এক পর্যায়ে বাঁশরীর লেটো নাট্যদল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত হাসির নাটক ‘বউয়ের বিয়ে’ উপস্থাপন করে। নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, বাঁশরী এই টাঙ্গাইলের সখীপুরে ‘কবি নজরুল পার্ক’ নির্মাণ করছে। পার্কে থাকবে নজরুল সাহিত্যে উল্লেখিত ফুল, বৃক্ষ ও পাখির সমারোহ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মরণে পার্কটির নির্মাণ কাজ শুরু হয়েছে। নজরুল ভক্ত গবেষক ও সুধীজনদের নিয়ে আগামী তিন বছরের মধ্যে পার্কটির উদ্বোধন করতে পারবো বলে আশা করছি। পার্কটি সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আমাদের প্রত্যাশা শতাব্দীর পর শতাব্দী ধরে পার্কটির ফুল, বৃক্ষের শোভা ও পাখির কলতান দর্শকদের মুগ্ধ করবে।
অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এর ছোট ভাই হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি এ এম আনিসুজ্জামান। বাংলাদেশ ও বিশ্বের পরিবেশ রক্ষার বলিষ্ট শপথ নিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর