রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

টাঙ্গাইলে কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৭২ সময় দেখুন
টাঙ্গাইলে কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ সঠিক পুষ্টিতে সুস্থ্যজীবন” এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে তার সভাকক্ষে ২৪ এপ্রিল রবিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরিফুল ইসলাম। বিষয়ভিত্তিক ভিডিওচিত্রে আলোচনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. ফারজানা তাহের মুনমুন। এসময় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত, জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান ও ডা. শিমু সাহা। কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভায় জেলা শহরের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পুষ্টি বিষয়ক আলোচনা শেষে শিক্ষার্থী ও শিক্ষকগণ তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য উপস্থাপন করেন। এর পূর্বে সিভিল সার্জন এর সভাপতিত্বে জেলা পুষ্টি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর