রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ সময় দেখুন
টাঙ্গাইলে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে জিহাদ(১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গা সুপার মার্কেটের পেছনে পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর জিহাদ এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১২ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) থেকে জিহাদ নিখোঁজ ছিলেন। রোববার দুপুরে স্থানীয় সুপার মার্কেটের একজন কর্মচারী পেছনে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে মার্কেটের অন্য লোকজনকে জানালে তারা থানায় খবর দেয়। পরে মরদেহটি পুলিশ উদ্ধার করে। নিহতের স্বজনরা জিহাদের মরদেহ সনাক্ত করে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পরিত্যক্ত একটি ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর