সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

টাঙ্গাইলে পূজা উদযাপন কমিটির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ সময় দেখুন
টাঙ্গাইলে পূজা উদযাপন কমিটির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার মতবিনিময়

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে পূজা উদযাপন কমিটির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার মতবিনিময়
টাঙ্গাইলে পূজা উদযাপন কমিটির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার মতবিনিময়
টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ ফরিদা আখতারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেসোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে ডিমের আড়তে অভিযান, জরিমানা টাঙ্গাইলে ভাসানীর জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তি করার দাবিতে মানববন্ধন
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শরীফা হক সভাপতিত্ব করেন। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, এনএসআই এর যুগ্ম পরিচালক শরীফুল ইসলাম, জেলা আনসার কমান্ড্যান্ট কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক দিলিপ কমার গুন ঝন্টুসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দফতরের প্রধান এবং সব উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বলেন, জুলাই এর আন্দোলন ছিল দীর্ঘদিনের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন।

এ আন্দোলন শুধু ছাত্রদের না এ আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় চ্যালেঞ্জ বৈষম্য দূরীকরণ। কাজেই দুর্গাপূজা বর্তমান সরকারের একটি বড় চ্যালেঞ্জ। তিনি দুর্গাপূজার নিরাপত্তাকে কেন্দ্র করে সেনাবাহিনীসহ সকল আইন-শৃঙ্খনা বাহিনীর নজরদারি বৃদ্ধির আহবান জানান। সেই সঙ্গে তিনি পূজা চলাকালীন নামাজের সময়কে খেয়াল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রাখা ও তার বিকল্প ব্যবস্থা রাখারও আহবান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর