মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এস আই পরিবহনের বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর জেলার নলডাঙ্গা থানার কাঠুয়াজানি গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে মৌসুমী (৩৫) ও তার ভাগ্নি জামালপুর জেলার টেংকি মারি গ্রামের জাউলের মেয়ে রিয়া মনি(৪)। এ বিষয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নবীন বলেন, সিএনজিটি এলেঙ্গা থেকে গাজিপুরের দিকে যাচ্ছিলো। পরে সিরাজগঞ্জের এসআই পরিবহনের বাসটি সিএনজিকে ধাক্কা দিলে পরে ঘটনাস্থলে রিয়া নামে ৪ বছরের শিশু নিহত হয়। আহত মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৌসুমি ও রিয়া সম্পর্কে ভগ্নি। এই দূর্ঘটনায় আরো ২ জন আহত রয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।