রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে উৎসবস্থলের কাছে গোলাগুলি, আহত ১২ কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু IND vs AFG: Sriganganagar’s Manav Suthar ends Rajasthan’s 12-year Test drought | Cricket News Varanasi To Feature War Between Rama And Kumbhkarna; Peddi Director Reacts To Backlash Over Janhvi Role | Bollywood News শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মনোনয়ন দাবিতে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২০৪ সময় দেখুন
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মনোনয়ন দাবিতে বিক্ষোভ


টাঙ্গাইল: টাঙ্গাইলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, টাঙ্গাইল সদর আসনে সুলতান সালাউদ্দিন টুকুর বিকল্প কোনো প্রার্থী নেই। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন এবং টাঙ্গাইল সদরের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তারা টুকুর পক্ষে মনোনয়ন চায়।

মিছিলে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালাসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom