মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধঃ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি টাঙ্গাইল এর আয়োজনে (৫০তম) শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২২০(২ মার্চ) বুধবার
টাঙ্গাইলের পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান আনছারী।
এ সময় টাঙ্গাইল জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। উক্ত ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রানুয়ারা খাতুন, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা- রোকেয়া খাতুন সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সকল শিক্ষার্থীগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।