সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

টিকিট কালোবাজারীর দায়ে চট্টগ্রামে রেলের ২ নিরাপত্তাকর্মী আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২২৫ সময় দেখুন
টিকিট কালোবাজারীর দায়ে চট্টগ্রামে রেলের ২ নিরাপত্তাকর্মী আটক – Corporate Sangbad


আইন-আদালত

কর্পোরেট সংবাদ ডেস্ক : রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুইকর্মিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক দু’জন হলেন- বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. রবিউল হোসেন ও সিপাহী মো. ইমরান হোসেন। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৯টি টিকিট ও টিকিট বিক্রির ১০ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।

সোমবার (৪ জুলাই) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভূঞা।

তিনি বলেন, রোববার মধ্যরাতে ঢাকাগামী ট্রেনের ৯টি টিকিটসহ স্টেশনের পেছন থেকে তাদের আটক করা হয়। তারা ঈদ যাত্রার টিকিট কালোবাজারে বিক্রি করছিল।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেনে মোট ৭ হাজার সিট রয়েছে। এগুলোর মধ্যে কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে ৩ হাজার ৫০০ টিকিট। বাকি টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষে চাঁদপুরগামী দু’টি বিশেষ ট্রেনের টিকিটও বিক্রি করা হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর