বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

টি+২ এর পরিবর্তে টি+১ সেটেলমেন্ট চালু করতে যাচ্ছে বিএসইসি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০২ সময় দেখুন
টি+২ এর পরিবর্তে টি+১ সেটেলমেন্ট চালু করতে যাচ্ছে বিএসইসি – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের উন্নয়নে টি+১ (জেড ক্যাটাগরি ব্যতিত) সেটেলমেন্ট চালু করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরফলে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ ক্রয়ের পরের দিনই তা বিক্রি করতে পারবেন।

বর্তমানে পুঁজিবাজারে টি+২ সেটেলমেন্ট চালু রয়েছে। এরফলে সিকিউরিটিজ ক্রয়ের ২ দিন পর তা বিক্রি করতে পারবে। এই সময়ের ব্যবধান কমিয়ে বিনিয়োগ সহজলভ্য করার জন্য টি+১ সেটেলমেন্ট চালু করতে যাচ্ছে কমিশন।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, সবার জন্য সহায়ক একটি আন্তর্জাতিক মানের পুঁজিবাজার গড়ে তোলার লক্ষে টি+১ সেটেলমেন্ট চালু করার প্রস্তুতি নিচ্ছি। এর মাধ্যমে করে পুঁজিবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং বিদেশিসহ সকল বিনিয়োগকারীর জন্য তা সহজবোধ্য হবে। এছাড়া সকলের সময় ও ব্যয় কমে আসবে।

তিনি বলেন, টি+১ সেটেলমেন্টটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথমে ব্লু চিপ কোম্পানি দিয়ে টি+১ চালু করা হবে। এরপরে পর্যায়ক্রমে সব কোম্পানিকে টি+১ সেটেলমেনট সুবিধা পাবে।

বিএসইসির এই কমিশনার জানান বিদেশীরা টি+১ সেটেলমেন্টে অভ্যস্ত। আমাদের পুঁজিবাজারে বেশি বেশি বিদেশী বিনিয়োগে আসতে টি+১ সেটেলমেন্ট অগ্রনী ভুমিকা পালন করবে।

বিএসইসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক শরীফ আতাউর রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, টি+১ সেটেলমেন্ট চালুর উদ্যোগটি খুবই ভালো। এর মাধ্যমে পুঁজিবাজারে অর্থের প্রবাহ বাড়বে। এছাড়া দেশী ও বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর