বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

টেলিভিশনের জন্য একাধিক নতুন চিপ উন্মোচন করল মিডিয়াটেক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১২০ সময় দেখুন
টেলিভিশনের জন্য একাধিক নতুন চিপ উন্মোচন করল মিডিয়াটেক


তাইওয়ানের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিডিয়াটেক সম্প্রতি টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের জন্য একাধিক নতুন চিপ উন্মোচন করেছে। এর মধ্যে অন্যতম একটি হলো পেনটোনিক ১০০০। চিপটি টেলিভিশনের জন্য উচ্চ রেজল্যুশন ও বেশি রিফ্রেশ রেটের সুবিধা দেবে। চিপটি ফোরকে রেজল্যুশনের পাশাপাশি ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সুবিধা দেবে।

এই চিপটি ওয়াই-ফাই ৬/৬ই, এমইএমসি প্রযুক্তি ব্যবহারের সুবিধা দেবে, যেটি ভিডিওকে আরো মসৃণ করবে। এছাড়া এতে ডলবি ভিশন আইকিউ, প্রিসিশন ডিটেইল ও আটটি স্ক্রিন ইন্টেলিজেন্ট ভিউ ফিচার রয়েছে, যেগুলো ব্যবহারকারীকে একত্রে একাধিক স্ট্রিম দেখার সুবিধা দেবে।

মিডিয়াটেক পেনটোনিক ১০০০ প্রসেসরটি মাল্টিকোর সিপিইউ সাপোর্টের পাশাপাশি ডুয়াল কোর জিপিইউ, এপিইউ ও ভিডিও ডিকোডিং ইঞ্জিন ব্যবহারের সুবিধা দেবে। যেসব টেলিভিশনে চিপটি ব্যবহার করা হবে সেগুলো গেমিংয়ের জন্য ১৪৪ হার্টজ ফোরকে ভিআরআর পর্যন্ত সাপোর্ট দেবে। তবে ডিফল্ট হিসেবে ফোরকে ১২০ হার্টজই থাকবে। নতুন চিপসেটে লো ল্যাটেন্সি মোড রয়েছে, যেটি গেমিং অভিজ্ঞতাকে আরো উন্নত করবে। চিপসেটটির সহায়তায় এভিওয়ান, এইচইভিসি, ভিপিনাইনসহ ভিভিসি বা এইচ.২৬৬ ফরম্যাটের ভিডিও প্লে করা যাবে।তথ্যসূত্র-বনিকবার্তা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর