শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

ঠাকুরগাঁওয়ে কর্নেট সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১২ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ে কর্নেট সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী কর্নেট সাংস্কৃতিক সংসদের ৪০ বছর পুর্তি উৎসব ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি দিন ব্যাপি সদর উপজেলার আকচায় স্বপ্ন জগৎ পিকনিক স্পটে এ মিলন মেলার উদযাপন করা হয়।

বর্ষপুর্তি উৎসব উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি সৈয়দ নুর হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী সঞচালনায় বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ-সভাপতি শামিম ফেরদৌস টগর, সারোয়ার চৌধুরী, সিদ্দিক বাবু,সাংবাদিক বিশাল রহমান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, এ্যাড. জাহিদ ইকবাল প্রমুখ।

পরে সদস্যদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংগঠনটি ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্রীড়াঙ্গনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ১৯৯০ সালে সংগীত ও শিল্প সাহিত্য অঙ্গনকে সম্পৃক্ত করে সাংস্কৃতিক অঙ্গনেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কর্নেট সংস্কৃতি সংসদ। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে প্রতি বছর সংগঠনটি ১৬ দিনব্যাপী বিজয় ও সাংস্কৃতিক মেলা আয়োজন করে আসছে।বর্তমানে সংগঠন টি অতীত সাংস্কৃতিক ব্যক্তিত্যদের জীবনী সংগ্রহ করে সাংস্কৃতিক মিউজিয়াম তৈরির কাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর