শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবি শিক্ষকদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ জামালপুর-৪ আসনে রেকর্ড ব্যবধানে জয়, কোনো কেন্দ্রেই হারেননি বিএনপির শামীম ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা মৌলভীবাজারের চার আসনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় Farrhana Bhatt Opens Up On Bonding With Amaal Mallik: ‘My Mom Treats Him Like A Son’ | Television News কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ জামায়াত আমিরের

ডাকাতির ঘটনায় যুবদল নেতাসহ দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার , লুণ্ঠিত মালামাল উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ সময় দেখুন
ডাকাতির ঘটনায় যুবদল নেতাসহ দেশীয় অস্ত্রসহ  তিন ডাকাত গ্রেফতার , লুণ্ঠিত মালামাল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় যুবদল নেতাসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি বন্দুক, লুণ্ঠিত নগদ টাকা ও গলানো স্বর্ণ উদ্ধার করেছে।

গত রাত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, চন্দ্রগঞ্জ থানা ১২নং চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা গৃহকর্তা দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী পরিবার মামলা করলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে জড়িত তিন পেশাদার ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বাদশা মিয়া (৩৫),আলা উদ্দিন (৩২),আবুল বাশার ওরফে বাশার ডাকাত (৫০)

গ্রেফতারকৃত আবুল বাশারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালায়। সেখান থেকে একটি অবৈধ দেশীয় এলজি বন্দুক এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া অন্য এক অভিযানে গলানো অবস্থায় স্বর্ণ এবং আরও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে আবুল বাশার ওরফে বাশার ডাকাত একজন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র এবং হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মোহাম্মদ জায়েদ বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের যুবদলের নেতা।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “আমরা প্রযুক্তির সহায়তায় মূল আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর