বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ডিএসইর টেকনোলজির কারণে বাজারে অস্বস্তি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
ডিএসইর টেকনোলজির কারণে বাজারে অস্বস্তি – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের টেকনোলজির কারণে পুঁজিবাজারে কিছুটা অস্বস্তি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া।

আজ রোববার (১৭ জুলাই) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য এই মন্তব্য করে তারেক আমিন ভূঁইয়া বলেন, ডিএসইর টেকনোলজির কারণে বাজারে কিছুটা অস্বস্তি আছে। তবে আমরা আশা করছি এই সমস্যা দ্রুত কেটে যাবে।

ডিএসইর এমডি বলেন, মিউচুয়াল ফান্ডকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত করা হবে। আশা করছি, আগামী সেপ্টেম্বরের মধ্যে এটিবি চালু হয়ে যাবে। বর্তমানে ৮১টির মতো ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড আছে। সেপ্টেম্বরের শেষের দিকে আমরা এগুলোকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে নিয়ে আসতে পারব।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আনিসুজ জামান চৌধুরী, সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান শাহেদুজ্জামান চৌধুরী এবং এমডি মীর আরিফুল ইসলাম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর